প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-২২ ১৯:৫৯:৫৫ || আপডেট: ২০১৮-১১-২২ ১৯:৫৯:৫৫
প্রদীপ শীল, রাউজান:
রাউজানের পূর্বগুজরা ইউনিয়নের ভোটারা আগামী নির্বাচনে নৌকার উপর আস্তা রাখতে চায়। বিকল্প কোন দল ও প্রার্থীও উপর আস্তা নেই তাদের। সরোজমিনে গিয়ে সাধারণ ভোটারদের সাথে কথা বলে এমনেই তথ্য পাওয়া গেছে। জানা যায়, আওয়ামীলীগ সরকারের গত দশ বছরের উন্নয় চিত্র পাল্টে দিয়েছে মানুষের জীবণমান। পিছিয়ে পড়ার জনগোষ্টিতে গড়ে তুলেছে উন্নত জীবণ যাপনে। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে এই ইউনিয়নে। প্রবাসী পাড়া হিসাবে পরিচিত পূর্বগুজরায় এক সময় সন্ত্রাসীদের আস্তানা ছিল। প্রবাসীরা দেশে আসলে বাড়ি ঘরে থাকতে পারতো না। তারা শহরে বাসা বাড়ি নিয়ে বসবাস করতে হতো। ২০০৮ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে ধীরে ধীরে পাল্টে যায় এ ইউনিয়নের দৃশ্যপট। বাসা বাড়িতে উঠা প্রবাসীরা ফিরতে শুরু করে জম্মভূমিতে। এখন শান্তির জনপদ পূবগুজরা ইউনিয়ন। গ্রীণ ইউনিয়নও বলা যায় এই ইউনিয়নকে। গ্রামীন সড়ক গুলোর দু’পাশে সারি সারি ফলজ বৃক্ষ এই এলাকার মানুষকে এনে দিয়েছে প্রশান্তি। রাউজান উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, শুধু পূর্ব গুজরা ইউনিয়নে বিগত দশ বছরে উন্নয়ন খাতে ব্যয় করা হয়েছে প্রায় দুই’শ কোটি টাকা। বাস্তবায়নের অপেক্ষায় আছে আরো এক’শ কোটি টাকার উন্নয়ন কাজ। শুরু হওয়ার আওয়ামীলীগের উন্নয়ন যজ্ঞ ধরে রাখতে চায় এলাকার মানুষ। আবারো রাষ্ট্রিয় ক্ষমতায় দেখতে চায় স্বাধীনতার স্বপক্ষের সর্ববৃহতম রাজনৈতিক দল আওয়ামীলীগকে। এই ইউনিয়নের সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নতুন বাজার ব্রীজ ও সড়ক নির্মান করা হয়েছে। ১ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। মহাকবি নবীন সেন কমপ্লেক্স নির্মান করা হয়েছে ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে। ৩ কোটি টাকা ব্যয়ে অগ্রসর বালিকা বিদ্যালয়ের ভবণ নির্মান করা হয়েছে। প্রায় ১৫ কিলোমিটার সড়কে কার্পেটিং করা হয়েছে। অসংখ্য রাস্তা, ব্রীজ নতুন ভাবে করা হয়েছে। মনজিদ, মন্দির ও বিহারকে উন্নয়নের আওলতায় আনা হয়েছে। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পরিকল্পিত উন্নয়নের অংশ হিসাবে এসব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হয়। এ প্রসঙ্গে পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মদ জানান, আওয়ামীলীগ সরকারের আমলে অভূতপূর্ণ উন্নয়ন বাস্তবায়ন হয়েছে। বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনার উন্নয়ন দর্শন এদেশের মানুষের ভাগ্য পাল্টে দিয়েছে। রাউজান উন্নয়নের মহা সাগরে। রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী আমার ইউনিয়নের জন্য ২০০ কোটি টাকার বরাদ্ধ দিয়েছেন। অনেক প্রকল্প হাতে নিয়েছে। এ গুলো বাস্তবায়ন হলে সমৃদ্ধ রাউজানের প্রতিচ্ছবি পূর্বগুজরা ইউনিয়ন।