আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১১-২২ ১২:৪৮:২০ || আপডেট: ২০১৮-১১-২২ ১২:৪৮:২০
চট্টগ্রামের সন্দ্বীপে স্কুল ভ্যান থেকে নামিয়ে অপহরণ করা আট বছরের শিশু আওসাফ হোসেন জারিফের সন্ধান পাওয়া গেছে।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে সন্দ্বীপের বাউরিয়া এলাকার একটি বাড়ি থেকে ৪৮ ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়।
সন্দ্বীপ থানার ওসি মো. শাহজাহান পিপিএম বলেন, জারিফ সুস্থ আছে। তাকে তার পরিবারের হাছে হস্তান্তর করা হয়েছে।
জারিফের বাবা মো. ইয়াকুব বলেন, কে বা কারা তাকে অপহরণ করেছিল তা এখনও জানতে পারিনি। জারিফ শুধু কাঁপছে। কোনো কথা বলতে পারছে না।
এর আগে, মঙ্গলবার দুপুরে স্থানীয় ‘আইল্যান্ড কিন্ডারগার্টেন’ স্কুল ছুটির পর ভ্যান থেকে বোরকা পরা এক নারী নানীর পরিচয়ে জারিফকে নামিয়ে সিএনজিতে তুলে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।
জারিফের বাবা সন্দ্বীপে ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনাটি ভাইরাল হওয়ার পর ব্যক্তিগত উদ্যোগে অনেকেই খোঁজ খবর নেওয়া শুরু করেন।