চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

সৌদিতে সড়ক দূর্ঘটনায় লোহাগাড়ার যুবক নিহত

প্রকাশ: ২০১৮-১১-২২ ১০:৫৮:৪৭ || আপডেট: ২০১৮-১১-২২ ১০:৫৯:২৬

খলিল চৌধুরী, সৌদিআরব:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন চরম্বা ইউনিয়নের কালোয়ারপাড়া নিবাসী হাজী আহমদ হোসের পুত্র প্রবাসী আব্দুর রাশিদ গতকাল ২১-নভেম্বর বুধবার রাতে সাড়ে ৮-টার সময় সৌদি আরবের আসির প্রদেশের আবাহা জেলার নাজানন শহরের একটি রাস্তা পাশ্বে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী পিছন থেকে আসা একটি গাড়ি  ধাকায় ঘটনাস্থলে নিহত হন।

বর্তমানে লাশ নাজানন শহরের একটি সরকারি হাসপাতাল রয়েছে এবং নিহত মামা জানান, লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জানাযায়, সড়ক দূর্ঘটনায় নিহত আব্দুর রশিদ-সৌদি আল নাহদি ফার্মাসি কোম্পানিতে কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *