চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

অস্তিত্ব হারাতে বসেছে পাহাড় : রাইখালীতে যৌথ অভিযানে বিপুল পরিমাণে জ্বালানি কাঠ উদ্ধার

প্রকাশ: ২০১৮-১১-২৩ ০০:৩০:৫৮ || আপডেট: ২০১৮-১১-২৩ ০০:৩০:৫৮

নূর হোসেন মামুন, কাপ্তাই:

কাপ্তাই হ্রদ, কর্ণফুলী নদী অার উচু নিচু হৃদয় কেড়ে নেওয়া নৌসর্গিক সুন্দর্যের লীলাভুমি কাপ্তাইয়ের বুক থেকে ঐতিহ্যের এই সবুজ কেড়ে নিতে নির্ঘুম রাত কাটাচ্ছে কিছু স্বার্থান্বেষী মহল। যাদের একমাত্র কর্মকান্ডই হলো সূর্যাস্তের পর চিরসবুজের বুকে ধারালো ছুরি চালানো। অার পাহাড় থেকে বিভিন্ন প্রজাতির গাছকে বিলুপ্ত করা।

অভিযোগ অাছে, কাপ্তাইয়ের বিভিন্ন ছোট-বড় পাহাড়ে প্রত্যাহ সূর্যাস্তের পর বন বিভাগকে ম্যানেজ করে অনেকগুলো মহল কর্তন করছে বিভিন্ন প্রজাতির দামি গাছ। যার খেশারত পোহাতে হবে ভবিষৎ প্রজন্মকে। কিন্তু যাদের বিশ্বাস করে নিজের সর্বস্ব হেফাজতের দায়িত্ব দেওয়া হয় তারাই যদি বিক্রি হয় টাকার কাছে তাহলে ভবিষৎ প্রজন্ম অাস্থা করবে কার কাছে এমনটাই অাজ প্রশ্ন করছে সুশিল সমাজ।

 

এদিকে, রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ার দূর্গম ভালুক্যা এলাকায় বুধবার রাত সাড়ে ৮ঘটিকার সময় সেনাবাহিনী ও বনবিভাগের যৌথ অভিযানে জ্বালানি কাঠ উদ্ধার করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভালুক্যা হতে বিবিধ জ্বালানি কাঠ পাচারের উদ্দেশ্যে জড়ো করার সংবাদ পেয়ে বনবিভাগ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালায়। অভিযানে ১হাজার ৭’শ ঘনফুট বিবিধ জ্বালানি কাঠ জব্দ করে কারিগর পাড়া বনবিট অফিসে অানা হয়। তবে পাচারকারী দলের কোন সদস্যকেই আটক করতে পারেনি তারা।

এব্যাপারে বাঙ্গালহালিয়া বীট কর্মকর্তা মোঃ রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে মুঠো ফোনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দূর্গম পাহাড়ি এলাকা ভালুক্যায় বন বিভাগ এবং সেনাবাহিনী যৌথ অভিযানে ১৭০৭ ঘনফুট বিবিধ জ্বালানি কাঠ উদ্ধার করতে করা হয়েছে। জব্ধ কাঠের বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *