চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কেপিএম আবারোও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে: শিল্প সচিব

প্রকাশ: ২০১৮-১১-২৩ ২১:০০:৩০ || আপডেট: ২০১৮-১১-২৩ ২১:০০:৩০

 

নূর হোসেন মামুন, কাপ্তাই-

শিল্প মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল হালিম বলেছেন, কেপিএম আবারোও তাদের হারানো ঐতিহ্য ফিরে পাবে, এই প্রতিষ্ঠানটি আবারোও লাভজনক কাগজকল প্রতিষ্ঠানে পরিণত হবে।

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা পেপার মিলস লি. (কেপিএম) এর শেখ মতিউর রহমান মঞ্চে শুক্রবার সন্ধ্যায় কর্ণফুলী ভিউ ক্লাবের উদ্যোগে অায়োজিত সংবর্ধণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেপিএম এর ব্যবস্হাপনা পরিচালক প্রকৌশলী ডা. এম.এম.এ কাদের। ভিউ ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক এমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যামিক্যাল্স ইন্ডাট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) পরিচালক (উৎপাদন ও গবেষণা) শাহিন কামাল, বিসিআইসির উদ্ধর্তন মহা-ব্যবস্হাপক আসাদুর রহমান।

সংবর্ধণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কেপিএম ভিউ ক্লাবের সাধারণ সম্পাদক ও কেপিএমের অতিরিক্ত মহা ব্যবস্হাপক (বন) মো. শহীদুল্ল্যা, কেপিএম মহিলা ক্লাবের সাধারণ সম্পাদক উম্মে আইমন তুহিন। সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রাঙামাটি সাংসদ শ্রী ঊষাতন তালুকদারের (এমপি) একান্ত সহকারি এম. হোসাইন জহির সহ কেপিএমের কর্মকর্তা এবং সিবিএ নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

পরে বেতার ও টিভি শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফটো ক্যাপশনঃ কাপ্তাইয়ের কেপিএমে প্রধান অতিথির বক্তব্য রাখছেন শিল্প মন্ত্রনালয়ের সচিব মো. অাব্দুল হালিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *