প্রকাশ: ২০১৮-১১-২৩ ১৫:০১:৪৩ || আপডেট: ২০১৮-১১-২৩ ১৫:০১:৪৩
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর শুক্রবার দুপুরে তাকে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
এসময় আদালতে মিলনের পক্ষে জামিন আবেদন করেন তার অাইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তবে মামলার কাগজপত্র আদালতে না পৌঁছানোয় এ বিষয়ে আগামী রোববার আদেশের দিন নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল আজম।
আইনজীবী কামরুল জানান, সাবেক প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে হত্যা, হত্যার চেষ্টা ও চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এসময় জামিন আবেদন করা হয়। তবে আদালত এ বিষয়ে আগামী রোববার আদেশ দেবেন জানিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।