চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত                                  

প্রকাশ: ২০১৮-১১-২৩ ০০:৪৩:৩৪ || আপডেট: ২০১৮-১১-২৩ ০০:৪৩:৩৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়া উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান এর সভাপতিত্বে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির রহমান সানি, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক মো. হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান পীরজাদা এয়ার মুহাম্মদ পেয়ারু, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রেজাউল করিম মজুমদার, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।

এতে চলমান উন্নয়ন কর্মকান্ড সহ সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে সমন্বয় সাধনের আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *