শফকত হোসাইন চাটগামী
বাঁশখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-২৩ ২১:১৭:১৭ || আপডেট: ২০১৮-১১-২৩ ২১:১৭:১৭
বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে সবার আগে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী মুহাদ্দিস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হলেও আসন্ন চরমোনাই মাহফিলের কারণে আগে ভাগেই মনোনয়নপত্র জমা দেন ইসলামী আন্দোলনের প্রার্থীরা। আজ (২৩ নভেম্বর) শুক্রবার বিকেলে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ ইলিয়াস হোসেনের কাছে তিনি মনোনয়পত্র জমা দেন। এসময় ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারী মাওলানা এইচ এম রুহুল্লাহ, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা ছগির আহমদ চৌধুরী, বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী ও মাওলানা আলমগীর ইসলামাবাদী প্রমুখ উপস্থিত ছিলেন।
পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা দেশে ৩০০ আসনেই প্রার্থী চুড়ান্ত করেছে। ইতিমধ্যেই অনেক প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বাকীরাও নির্ধারিত তারিখের আগেই মনোনয়নপত্র জমা দেবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন নেতারা।