প্রকাশ: ২০১৮-১১-২৩ ২১:১০:৩২ || আপডেট: ২০১৮-১১-২৩ ২১:১০:৩২
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় “রেইনবো গ্রামার স্কুলে”র শিক্ষা কার্যক্রম চালু করতে পেশাজীবি ও সাংবাদিকদের সাথে মতিবিনিময় সভার আয়োজন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার (২৩ নভেম্বর) বিকেলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জুটমিল গেইট এস এ টাওয়ার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালক ও পৌরসভার কাউন্সিলর মো. জালাল উদ্দিন।
বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব’র সাধারন সম্পাদক জিগারুল ইসলাম জিগার , উপজেলা আ.লীগ সদস্য এমরুল করিম রাশেদ, পৌরসভার সাবেক কমিশনার মফিজুল হক, শিক্ষানুরাগী জুনায়েদ আহমদ, মফজল আহমদ কন্ট্রাক্টর , মো. ওসমান গনি, মো. হারুন মাতব্বর, প্রফেসর খায়েজ আহমদ, জামাল উদ্দিন, মাইন উদ্দীন, সাইফুল ইসলাম প্রমুখ। মান সম্মত ব্যতিক্রমধর্মী ও আধুনিক শিক্ষার প্রত্যয়ে প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। জানুয়ারির শুরুতে শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।