চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় আওয়ামী লীগের বর্ধিত সভা

প্রকাশ: ২০১৮-১১-২৪ ১৮:৫১:৪৩ || আপডেট: ২০১৮-১১-২৪ ১৮:৫১:৪৩

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আ’লীগের প্রার্থী ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষে নির্বাচনী বর্ধিত সভা করেছে বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগ। শনিবার বিকেলে উপজেলার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। বরুমচড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি জসিম উদ্দিন আমজাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী, আওয়ামী লীগ নেতা আজিজুল হক নসু,রিয়াজ উদ্দিন আহমদ চৌধুরী,আজাদ সিকদার,উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী,দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুরুল আবছার তালুকদার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আকবর ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.আবু তাহের প্রমুখ। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,শ্রমিক লীগ,স্বেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ,মহিলা আ’লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *