চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

আমাদের দেশের শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি আছে : আ জ ম নাছির

প্রকাশ: ২০১৮-১১-২৪ ২০:৫০:৪৫ || আপডেট: ২০১৮-১১-২৪ ২০:৫০:৪৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন কারিগরী শিক্ষায় নিয়োজিত শিক্ষার্থীদের মেধাকে আরো শানিত করার আহ্বান জানিয়ে ২০২১ সালের মধ্যে প্রধানমন্ত্রীর কাংখিত রূপকল্প বাস্তবায়নে কারিগরী শিক্ষার আরো প্রসারতা প্রয়োজন বলে মন্তব্য করেন।

আজ শনিবার সকালে চট্টগ্রাম পলিটেকনিক ইনষ্টিটিউট আয়োজিত রিজিওনাল স্কীলস কম্পিটিশন-২০১৮ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন।

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো. নুরুল কবিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন টেকনিক্যাল মাদ্রাসা এডুকেশন বিভাগ এর এডিশনাল সেক্রেটারি এ কে এম জাকির হোসাইন ভূঁইয়া, টেকনিক্যাল এন্ড মাদ্রাসা এডুকেশন ডিভিশনের ডেপুটি সেক্রেটারি সুবোধ চন্দ্র পাল, স্কীলস এন্ড ট্রেনিং ম্যানেজমেন্ট এজেন্ট ষ্টেপ এর উপ প্রকল্প পরিচালক ও ডেপুটি সেক্রেটারি মো. ফখরুল কবির।  অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সাউদার্ন ইউনিভারসিটি বাংলাদেশের উপ উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার আলী আশরাফ। অনুষ্ঠানটির মিডিয়া পাটনার ছিল জাতীয় দৈনিক প্রথম আলো ও চ্যানেল আই।

 

রিজিওনাল স্কীলস কম্পিটিশন প্রতিযোগিতায় ১২ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনষ্টিটিউট, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনষ্টিটিউট, চট্টগ্রাম পলিটেকনিক ইনষ্টিটিউট, ডেফোডিল ইনষ্টিটিউট অব আইটি চিটাগাং, শ্যামলী আইডিয়েল পলিটেকনিক ইনষ্টিটিউট চিটাগাং, শ্যামলী আইডিয়েল ইঞ্জিনিয়ারিং কলেজ লহ্মীপুর, কক্সবাজার পলিটেকনিক ইনষ্টিটিউট, ন্যাশনাল ইনষ্টিটিউট অব টেকনোলজি (এনআইটি), প্রগেসিভ পলিটেকনিক ইনষ্টিটিউট, চিটাগাং লাইয়েন্স এন্ড টেকনোলজি (সিএসটিআই), চিটাগাং টেকনিক্যাল কলেজ, ন্যাশনাল পলিটেকনিক কলেজ। অনুষ্ঠানের শুরুতে মেয়র ১২ কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত ৩৬টি প্রকল্পগুলো ঘুরে দেখেন।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আরো বলেন আমাদের দেশের শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি আছে। তাদের এই শক্তি মেধার কারণে দেশ এগুচ্ছে। শিক্ষার্থীদের এই মেধাকে যথাযথ পরিচর্চা করা গেলে দেশীয় প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে নগরীর অনেক সমস্যার সমাধান করা সম্ভব। আর এতে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। তিনি বলেন আমাদের শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা আছে। সে সম্পর্কে আমাদের সচেতনতা ও প্রশাসনিকভাবে আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *