চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে ওলামা মাশায়েখের নিয়ে আওয়ামীলীগের মতবিনিময় সভা 

প্রকাশ: ২০১৮-১১-২৪ ২২:১৪:০০ || আপডেট: ২০১৮-১১-২৪ ২২:১৪:০০

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি :

নাইক্ষ্যংছড়ি ওলামা মাশায়েখ সমন্বয় কমিটির উদ্যোগে শনিবার (২৪ নভেম্বর) বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ওলামা মাশায়েখের নিয়ে আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ওলামা মাশায়েখ কমিটির সমন্বয়ক মওলানা নাজির হোছাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও নাইক্ষ্যংছড়ি দায়িত্ব প্রাপ্ত নেতা মোজাম্মেল হক বাহাদু।বিশেষ অতিথি ছিলেন জেলা ওলামা মাশায়েখ সমন্বয় কমিটি সদস্য মওলানা আবুল কালাম, লামা উপজেলা ওলামা মাসায়েখ সমন্বয় কমিটি সদস্য মওলানা মো, শোয়াইব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোঃ শফি উল্লাহ,সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী,সাধারণ সম্পাদক মো,ইমরান মেম্বার, ধর্ম বিষয়ক সম্পাদক মওলানা নুরুল ইসলাম,মওলানা মো, সেলিম প্রমূখ।

প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনা স্বপ্ন পূরণ ও দেশের উন্নয়নে বীর বাহাদুর  ব্যাপক  ভূমিকা পালন  করছে। আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে প্রচার কার্যক্রম আরো গতিশীল করার জন্য আলেমদের সহযোগিতা কমনা করেন। এসময় বক্তাররা আরো বলেন নৌকার প্রার্থীকে জয় করে জননেত্রীর সুনাম ধরে রাখার জন্য আলেম সমাজসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *