প্রকাশ: ২০১৮-১১-২৪ ১৯:১০:৩২ || আপডেট: ২০১৮-১১-২৪ ১৯:১০:৩২
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৬টি সংসদীয় আসনে ইভিএম ব্যবহার করে ভোগগ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব (ইসি) হেলালুদ্দীন আহমদ।
শনিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে ইভিএম ব্যবহার সংক্রান্ত কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
তবে ৩০০টি আসনের কোন ৬টিতে ইভিএম ব্যবহার হবে তা এখনও ঠিক হয়নি জানিয়ে ইসি সচিব বলেন, ‘দৈবচয়নের ভিত্তিতে আগামী ২৮ ডিসেম্বর এই আসনগুলো ঠিক করা হবে।’
সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
বিস্তারিত আসছে…