আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-২৪ ০০:১৩:২৩ || আপডেট: ২০১৮-১১-২৪ ০০:১৩:২৩
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ার পাঁচরিয়া গন্ধকুঠি বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে সংঘদান, অষ্টপরিস্কার দান এবং বিকালে সংঘপাল ভিক্ষুর মঙ্গলাচরণ এর মাধ্যমে কঠিন চীবর দানের ধর্মদেশনা ও অন্যান্য অনুষ্ঠানাদি শুরু হয়।
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহা সভার সহ সভাপতি শ্রীমৎ শীলভদ্র মহাথের এর সভাপতিত্বে ও অধ্যাপক টিপলু বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দোলন বড়ুয়া, উদ্বোধনী ভাষণ দেন শ্রীমৎ বোধিমিত্র মহাথের, প্রধান অতিথি ছিলেন ভর্দ্দিয় মহাথের, বিশেষ অতিথি ছিলেন সংঘবোধি মহাথের, বিপসি মহাথের, বোধিপ্রিয় মহাথের, স্বামী রবিশ্বারনন্দ পুরী মহারাজ প্রমুখ। অনুষ্ঠানে বিহার পরিচালনায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বিহার পরিচালনা কমিটির বর্তমান ও প্রবীণ সদস্যদের সংবর্ধিত করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।