আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-২৪ ০০:১৭:০৩ || আপডেট: ২০১৮-১১-২৪ ০০:১৭:০৩
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী সদ্য পবিত্র ওমরাহ হজ্ব ব্রত পালন উপলক্ষে মদিনায় আসলে তাকে পটিয়া প্রবাসী আওয়ামী পরিবার এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরোয়ার হায়দার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহবুবুল আলম মির্জা, জেদ্দা সেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি মল্ল মোহাম্মদ কামরুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী নেজামুল হকক রোকন, আলহাজ্ব আবুল হাসান সোহেল, সাবেক ছাত্র নেতা মুহাম্মদ শফিউল আজম, বক্তব্য রাখেন মদিনা বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি আলহাজ্ব আবুল হাসেম, সাধারণ সম্পাদক ফরিদুল আলম, মদিনা সেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, মদিনা কৃষক লীগের সভাপতি জাকির হোসেন, আবদুল ছবুর প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু অবহেলিত বাঙালীদেরকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন। আজ তার কন্যা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। তিনিই হচ্ছেন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতিক। তাবে বার বার এদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্টিত রাখা সম্ভব হলে বাংলাদেশ হবে বিশ্বে উন্নয়নের রোল মডেল।