চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় আহত অধ্যাপক রওশনগী’র শয্যা পাশে পেশাজীবী নেতৃবৃন্দ

প্রকাশ: ২০১৮-১১-২৪ ০০:২২:০৮ || আপডেট: ২০১৮-১১-২৪ ০০:২২:০৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ায় সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে পৌর সদরের সেন্ট্রাল হসপিটালে চিকিৎসাধীন শাপলা কুঁড়ির আসরের সাবেক সভাপতি অধ্যাপক এসএম রওশনগীর আমিরী এর শয্যা পাশে ছুটে যান পটিয়া প্রেস ক্লাব ও পেশাজীবী নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির নুরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি এসএমএকে জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, খেলাঘর আসরের দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ভগিরত দাশ, বিশিষ্ট চিকিৎসক ডা. আইয়ুব নবী প্রমুখ পেশাজীবী নেতৃবৃন্দ। জানা যায়, গত মঙ্গলবা অধ্যাপক রওশনগীর আমিরী তার কর্মস্থল খলিল মীর ডিগ্রী কলেজ থেকে মাহিন্দ্রাযোগে পটিয়া সদরে ফেরার পথে বিকেল ৪টার দিকে শাহ আমানত সিএনজি ফিলিং স্টেশন এলাকায় দূর্ঘনায় কবলিত হন। এসময় তিনি সহ প্রায় ১৫ জন যাত্রী মাহিন্দ্রা পরিবহন উল্টে গুরুত্বর আহত হন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলেও পরে অধ্যাপক এসএম রওশনগীর আমিরীকে পটিয়া সেন্ট্রাল হসপিটালে ভর্তি করা হয়। বর্তমানে এ হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। নেতৃবৃন্দ তার আশু রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *