চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় শীতকালীন সবজির বাম্পার ফলনে ক্রেতাদের মাঝে স্বস্তি

প্রকাশ: ২০১৮-১১-২৪ ০০:০৮:০৩ || আপডেট: ২০১৮-১১-২৪ ০০:০৮:০৩

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ায় শীতকালীন সবজির বাম্পার ফলনে ক্রেতাদের মাঝে অবশেষে স্বস্তি ফিরে এসেছে। পটিয়া নতুন থানা হাট পরিদর্শনে দেখা যায়, ক্রেতারা প্রাণ খুলে সবজি ক্রয় করছে। পূর্বে যেখানে বেগুন সবজির দাম ছিল ৫০ টাকা গতকাল তা ২৫-৩০ টাকায় বিক্রয় হয়েছে। একই ভাবে সব সবজির দাম এখন ক্রেতাদের নিয়ন্ত্রণে থাকায় সবজি প্রেমীদের মাঝে স্বস্তি ফিরেছে বলে সূত্রে প্রকাশ।

থানা হাটে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি বেগুন ২৫-৩০ টাকা। শিম ৩০ টাকা, মূলা ১৫ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা, আলু ২৫ টাকা, পটল ৩০ টাকা, বাধাকপি ২০ টাকা, ফুলকপি ২০ টাকা, বরবটি ৩০ টাকা, গাজর ৫০ টাকা, তিত করলা ৩০ টাকা, টমেটো ২৫ থেকে ৩০ টাকায় বিক্রয় হয়েছে। ক্রেতা জাফর আহমদ বুলু জানান, গত সপ্তাহে আমি মূলা কিনেছি ৩০ টাকা কেজি। আজ কিনেছি ১৫ টাকা। ক্রেতা মনির আহমদ জানান, আমি গত সপ্তাহে পটল কিনেছি ৫০ টাকা এখন আজ কিনেছি ৩০ টাকা। বর্তমানে বাজারে শীতকালীন সবজি পর্যাপ্ত মজুদ থাকায় ও পটিয়ার কেলিশহর, কচুয়াই, খরনা, হাইদগাঁও এলাকায় বাম্পার ফলন হওয়ায় এ দাম নাগলের মধ্যে এসেছে বলে তারা মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *