নীরব জসীম
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১১-২৪ ১৯:২২:৫৭ || আপডেট: ২০১৮-১১-২৪ ১৯:২২:৫৭
যদি মানুষ হই মানুষের কষ্টে কী করে নীরব রই? এসো সবাই মানুষ হই। এ শ্লোগানে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মাস ব্যাপী কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান ২৪ নভেম্বর শনিবার নগরীর সিআরবিস্থ তাসফিয়া গার্ডেনের হল রুমে বাওসোর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এ কর্পোরেশন এর চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ শাহ আলম।
কর্মসূচির উদ্বোধন করেন সাতকানিয়ারর পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রোগ্রাম কো অর্ডিনেটর, এডভোকেট শুভাশীষ শর্মা, এডভোকেট রাশেদুল ইসলাম চৌধুরী, ক্বারী আমান উল্লাহ দৌলত, মোঃ ফরিদুল আলম, প্রচেষ্টার সভাপতি মঈন উদ্দিন অাকবর, সাংবাদিক অাব্দুল করিম,মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, ছাত্রনেতা মোঃ আওলাদ হোছাইন প্রমুখ
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহ অালম বলেছেন আর্ত-পীড়িতের সেবাই সকল ধর্মের বড় ইবাদাত।শীতার্ত মানুষের জন্য বাউসোর এই মানবিক উদ্দ্যোগ মানবিক মানুষ হওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত।
সভাপতি বক্তব্যে নাজিম উদ্দান চৌধুরী এ্যানেল বলেছেন, মানবিক মূল্যবোধের সমাজ বিনির্মাণে বাউসোর কর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে। খবর বিজ্ঞপ্তি।