চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

বিজয়া পূণর্মিলনী : পটিয়া বারে প্রবীণ দুই আইনজীবী সংবর্ধিত

প্রকাশ: ২০১৮-১১-২৪ ০০:২৬:২১ || আপডেট: ২০১৮-১১-২৪ ০০:২৬:২১

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়া আইনজীবী সমিতির উদ্যোগে বিজয়া পূণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আইনজীবী সমিতির প্রবীণ এডভোকেট স্বপন কুমার চৌধুরী ও এডভোকেট সুজিত বিকাশ দত্তকে সংবর্ধনা দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে পটিয়া আইনজীবী সমিতি আয়োজিত এ অনুষ্ঠান এডভোকেট বলরাম কান্তি দাশ কর্তৃক প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে চন্ডী পাঠ করেন এডভোকেট জিতেন্দ্র লাল দত্ত, উদ্বোধক ছিলেন পটিয়া আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট দীপক কুমার শীল। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবদুল কাদের। ধর্মীয় বক্তা ছিলেন চবির সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্ত্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন পরিষদের আহবায়ক এডভোকেট মুকুল কান্তি দেব, সংবর্ধিত এডভোকেট স্বপন কুমার চৌধুরী, এডভোকেট সুজিত বিকাশ দত্ত, স্বাগত বক্তব্য রাখেন- এডভোকেট কবি শেখর নাথ পিন্টু, এডভোকেট অরুণ কুমার মিত্র, এডভোকেট মুকুল কান্তি দেব, এডভোকেট অরুণ কুমার মিত্র। পরে রাতে নৈশ ভোট ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি আইনজীবীদেরকে নিজ নিজ দায়িত্বের প্রতি সচেতন থাকার মাধ্যমে বিচার প্রার্থী মানুষকে সেবা দেওয়ার আহবান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *