মীর সোলায়মান
রাঙামাটি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-২৪ ১৩:২০:১৫ || আপডেট: ২০১৮-১১-২৪ ১৩:২০:১৫
,রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। শনিবার সকাল ১১টায় উপজেলার গাঁথাছড়া এফআইডিসি টিলায় এ মর্মান্তি ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই এলাকার বাসিন্দা সাইদুল হক এর ছেলে মিনহাজ ও আব্দুল জব্বারের ছেলে মোঃ সায়েম
স্থানীয়রা জানায় সকালে ওই দুই শিশু লেকের পাড়ে খেলতে গিয়ে পানিতে ছিটকে পড়ে ডুবে যায়। স্থানীয়রা দেখে দুই শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।