প্রকাশ: ২০১৮-১১-২৪ ১৯:২১:২১ || আপডেট: ২০১৮-১১-২৪ ১৯:২১:২১
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়া উপজেলার ঘাটচেক ৪নং ওয়ার্ড পৌর এলাকায় শুক্রবার (২৩ নভেম্বর রাতে ঘাটচেক গাউছিয়া কমিটি ও এলাকাবাসীর আয়োজনে দুইদিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) এর সমাপনী দিনে মিলাদ মাহফিল মুহাম্মদ ইমাম হোসেন( ইকবাল) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মাবুদ ক্বাদেরী। বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ শফিউল্লাহ আল কাদেরী, মাওলানা মুহাম্মদ আবদুল আজিজ রেজভী, মাওলানা হোসাইন আহমদ আনসারী, মাওলানা মুহাম্মদ ইমাম শরীফ আল কাদেরী, মুহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ জমির হোসেন মাষ্টার, মুহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, মুহম্মদ সেলিম হোসেন, মুহাম্মদ ইউসূফ মাষ্টার, মুহাম্মদ জাফর মাষ্টার প্রমুখ। শেষে মিলাদ-কিয়াম, আখেরী মুনাজাত ও তাবারুক বিতরনের মাধ্য দিয়ে দুইদিন ব্যাপী মাহফিলের সমাপ্ত হয়।