প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-২৪ ১৮:২১:০৭ || আপডেট: ২০১৮-১১-২৪ ১৮:২১:০৭
প্রদীপ শীল, রাউজান:
রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দর চৌধুরী বলেছেন রাউজানের প্রতিটি ধর্মের মানুষ এখন উৎসবমূখর পরিবেশে ধর্মকর্ম পালন করতে পাচ্ছে। সম্প্রীতির এই বন্ধন ধরে আমাদের রাখতে হবে। রাউজানে যে কোন সম্প্রদায়িক অপশক্তির উত্থানের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। ২৪ নভেম্বর তিনি রাউজান ডাবুয়া ইউনিয়নের লাঠিছড়ি চুলিমনি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। বিহারের অধ্যক্ষ ভদন্ত অজিতাবংশ স্থবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডা. চৌধুরী চিরঞ্জীব বড়–য়া, বিধান কুমার বড়–য়া, সনজীব বড়–য়া। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক বেলাল উদ্দিন, ডা.দীপক কুমার বড়–য়া, যীষু বড়–য়া, অমিয় বড়–য়া, প্রেমেন্দ্র বড়–য়া,তপন বড়–য়া, রূপন বড়–য়া, পরিমল বড়–য়া, কনক বড়–য়া, টিপু বড়–য়া, ডা.আনন্দ প্রসাদ বড়–য়া, বাবলু বড়–য়া, সনজয় বড়–য়া, লাবলু বড়–য়া, বুধিসত্ত বড়–য়া, রঞ্জন বড়–য়া, কল্যাণ বড়–য়া, বাবলা বড়–য়া, বাধন বড়–য়া, শুখ বড়–য়া, তাপস বড়–য়া, সাপুল বড়–য়া, দিলীপ বড়–য়া, শোভন বড়–য়া, মেম্বার জসিম উদ্দিন, মেম্বার মিঠু শীল, সাংবাদিক বেলাল উদ্দিন, যুবলীগ নেতা মনছুর আলম, বাবলু মল্লিক, মোহাম্মদ ওসমান, বদিউল আলম,লিংকন তালুকদার প্রমূখ। প্রধান অতিথি আগামী নির্বাচনে স্বাধীনতার পক্ষে বৌদ্ধ সম্প্রদায়কে ঐক্য বদ্ধ থাকার আহবান জানিয়ে বলেছেন, শেখ হাসিনা বিশে^ উন্নয়ন ও অগ্রগতির দূত। রাউজানে উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে নৌকার প্রতি আস্তা রাখতে হবে। তিনি বিহার উন্নয়নে উপজেলা পরিষদ থেকে সহযোগিতার আশ^াস দেন।