চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কাইছার হামিদ

আগামীকাল নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে সাংসদ নদভীকে সংবর্ধনা

প্রকাশ: ২০১৮-১১-২৫ ২২:৫০:৪২ || আপডেট: ২০১৮-১১-২৫ ২২:৫০:৪২

 

কাইছার হামিদ:

আগামীকাল দুপুর ১২ টায় চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন চত্বরে সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে সংবর্ধনা দেবে লোহাগাড়া-সাতকানিয়াবাসী।দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় এ আয়োজন বলে জানা গেছে।

সূত্রে প্রকাশ, ঢাকা থেকে সোনার বাংলা ট্রেন যোগে তিনি চট্টগ্রাম আসবেন। তাকে সম্ভাষন জানাতে বাংলাদেশ আওয়ামী লীগ এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাতকানিয়া-লোহাগাড়ার সর্বস্তরের জনসাধারণ দুপুর ১২ টায় রেল স্টেশন চত্বরে উপস্হিত থাকবেন বলে খবর বিজ্ঞপ্তিতে জানা যায়।

রেল স্টেশন থেকে চরতি, দেওদিঘী, সোনাকানিয়া, মির্জারখীল, বড়হাতিয়া, চুনতি শাহ সাহেব কেবলার মাজার ও এমপির পিতার কবর জিয়ারত শেষে লোহাগাড়া স্টেশন, পদুয়া, সাতকানিয়া রাস্তার মাথা হয়ে মাদার্শা গ্রামের বাড়ীতে যাবেন।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নৌকার মনোনয়ন পেলেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী।

রোববার (২৫ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের জন্য চিঠি দেওয়া হয়েছে।

২০১৪ সাল থেকে চট্টগ্রাম-১৫ আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী। এবার এ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হিসাবে ফরম নেন ১৮ জন। এ আসনের সব মনোনয়ন প্রত্যাশী থেকে শেখ হাসিনা নৌকার জন্য যোগ্য প্রতিনিধি হিসাবে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীকে বেছে নেন। তাকে এবার নৌকার প্রার্থী হিসাবে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়ার খবর এলাকায় পৌঁছলে বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করা হয়।

রোববার বিকালে সাতকানিয়া যুবলীগের উদ্যোগে একটি মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইদুর রহমান দুলাল ও যুগ্ম আহ্বায়ক হারেজ মুহাম্মদ। মিছিলটি সাতকানিয়া পৌর শহরের সড়ক প্রদক্ষিণ করে আলফা হসপিটালের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মাধ্যমে শেষ হয়। পরে বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন আওয়ামী লীগের পক্ষ থেকে। একইভাবে লোহাগাড়ায়ও মিষ্টি বিতরণ করা হয়।

প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী গতবারের জাতীয় সংসদ নির্বাচনে সাতকানিয়া- লোহাগাড়া আসন হতে আওয়ামীলীগের নৌকার প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি এমপি নির্বাচিত হওয়ার পর থেকে সাতকানিয়া-লোহাগাড়ায় ২ হাজার কোটি টাকার অধিক উন্নয়নমুলক কাজ করেছেন।

তার বাবার নামে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক এনজিও সংস্হা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন থেকে মসজিদ, মাদ্রাসা, নলকুপসহ বিভিন্ন ধরণের উন্নয়নমুলক কাজ করেছেন। নৌকার মাঝি প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী সাতকানিয়া- লোহাগাড়ার সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *