চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাইয়ে সমবায় দিবস উদযাপন

প্রকাশ: ২০১৮-১১-২৫ ১৭:৪৯:০৬ || আপডেট: ২০১৮-১১-২৫ ১৭:৪৯:০৬

নূর হোসেন মামুন, কাপ্তাই:

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা সমবায় অফিসের অায়োজনে রবিবার সকালে উপজেলা মিলনায়তনে নানান অায়োজনে উদযাপন করা হয়েছে ৪৭তম জাতীয় সমবায় দিবস ২০১৮। দিবসটিকে ঘিরে সকালে বর্ণাঢ্য একটি র‍্যালী উপজেলার বিভিন্ন কমপ্লেক্স ও কাপ্তাই-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিন করে মিলনয়তনে পতাকা উত্তোলনের মাধ্যমে অালোচনায় মিলিত হয়।

কাপ্তাই উপজেলা সমবায় কর্মকর্তা নাদিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন। কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমীর ঘোষক নূর মোহাম্মদ বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা অা.লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির অাহমেদ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *