শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-২৫ ২১:৫৯:০৯ || আপডেট: ২০১৮-১১-২৫ ২১:৫৯:০৯
শংকর চৌধুরী,খাগড়াছড়ি॥
মানববন্ধন র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে, নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস।
রোববার (২৫ নভেম্বর) সকাল ৯টায় নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন কমিটি খাগড়াছড়ির আয়োজনে টিআইবি-সনাক, কেএমকেএস, জাবারাং, কাবিদাং, আলো, তৃণমূল উন্নয়ন সংস্থা, ডব্লিউআরএন, ওয়াইডব্লিউআরসিএ, দুর্বার নেটওয়ার্ক এর যৌথ সহযোগিতায়, শহরের শাপলা চত্ত্বরে “নারীর স্বাধীন চলাফেরায় চাই নিরাপত্তা” এবং “স্বাধীন নারী, স্বাধীন জাতি-রুখবে এবার দুর্নীতি” শ্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বর্ণাঢ্য র্যালী করে গিয়ে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় মিলিত হয়।
নারী আন্দোলনের সাথে পুরুষ বন্ধুদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়ি জেলার সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উইমেন রিসোর্স নেটওয়ার্ক খাগড়াছড়ি জেলার সমন্বয়কারী, সাংবাদিক ও সনাক সদস্য চিংমে প্র“ মারমা। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) কাজী মোহাম্মদ চাহেল মোহাম্মদ তস্তুরী) জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজ অনুকা খীসা, জাবারাং কল্যান সমিতির নির্বাহী পরিচালক ও সনাক সদস্য মথুরা বিকাশ ত্রিপুরা, কাবিদাং এর নির্বাহী পরিচালক ও সনাকের সহ-সভাপতি মিজ লালসা চাকমা প্রমুখ।
“নারী ও শিশু নির্যাতন আইনের সঠিক প্রয়োগের মাধ্যমেই নারী নির্যাতন অনেকাংশে কমে আসবে” বলে প্রত্যাশা করে খাগড়াছড়ির জেলা সমাজ সেবা উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম বলেন, নিজেদের অধিকার সম্পর্কে সচেতনতার অভাবেই নারীরা বিভিন্ন ভাবে নির্যাতন ও দুর্নীতির স্বীকার হয়। নারী নির্যাতনমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানতিনি। পরে, যুব উদ্যোক্তা বিনা ত্রিপুরাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।