চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়িতে ৪৭ তম সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-১১-২৫ ২২:১৭:০৪ || আপডেট: ২০১৮-১১-২৫ ২২:১৭:০৪

খাগড়াছড়ি প্রতিনিধি॥

‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ এই শ্লোগানে খাগড়াছড়িতে ৪৭ তম জাতীয় সমবায় দিবস ২০১৮ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে জেলা শহরের টাউন হলের সামনে থেকে বর্ণ্যঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবের সামনে এসে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

জেলা সমবায় বিভাগের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। জেলা সমবায় অফিসের পরিদর্শক হ্যান্ডি চাকমার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই সিটি কাজী মোহাম্মদ চাহেল মোহাম্মদ তস্তুরী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা এবং সড়ক পরিবহন চালক সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি মধুসুধন দেবনাথ।

এসময় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমবায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সমবায় সমিতির মাধ্যমে এ জেলার মানুষ অনেক কিছু করতে শিখেছে। বিভিন্ন সমিতি করে জীবনের মান উন্নয়নে কাজ করতে শিখেছে  পার্বত্য জেলা খাগড়াছড়ির সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *