চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রাম -১৫ আসন: অাবারো নৌকার চুড়ান্ত প্রার্থী হলেন ড. নদভী 

প্রকাশ: ২০১৮-১১-২৫ ২০:৪৬:১৭ || আপডেট: ২০১৮-১১-২৫ ২০:৪৬:১৭

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অাগামী ৩০ডিসেম্বর অনুষ্টিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  চট্টগ্রাম (১৫) সাতকানিয়া-লোহাগাড়া সংসদীয় আসনে ২য় বারের মত চুড়ান্ত ভাবে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।

আজ ২৫শে নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর এই তালিকায় সাতকানিয়া- লোহাগাড়া আসনের  প্রফেসর ড.নদভীর নাম প্রকাশ করা হয়েছে এবং তাহার হাতে দলের মনোনীত প্রার্থীর চিটি তুলে দিয়েছেন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী’ দলের মনোনয়ন পাওয়ার উৎসবের আমেজ চলছে লোহাগাড়া সাতকানিয়ার পুরো এলাকা জুড়ে। অানন্দ মিছিল ও মুষ্টি বিতরণ করেন দলীয় নেতাকর্মীরা।

এসময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সাতকানিয়া-লোহাগাড়ার দলীয় নেতাকর্মীরা দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

মনোনয়ন চুড়ান্ত হওয়ার পর লোহাগাড়া উপজেলা যুবলীগের অাহবায়ক জহির উদ্দিন ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে লিখেন, আসুন নৌকা তথা জননেত্রী শেখ হাসিনাকে বিজয় করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি।

প্রিয় নেতাকে আবারো নৌকার মাঝি মনোনীত করায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে সাতকানিয়া- লোহাগাড়াবাসীর পক্ষ থেকে জানাই মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *