চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চট্টগ্রাম-১ মিরসরাই : দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন এমরান চৌধুরী

প্রকাশ: ২০১৮-১১-২৫ ১৮:০৩:২৩ || আপডেট: ২০১৮-১১-২৫ ১৮:০৩:২৩

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাই আসনে আবারো বিএনপি থেকে মনোনয়ন চাইলেন মধুমতি মডেল টাউনের ব্যবস্থাপনা পরিচালক ড. এম এম এমরান চৌধুরী। শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি নিজের মনোনয়নপত্র পত্র জমা দেন।

এলাকায় জনপ্রিয়তা ও দলীয় নিবেদনের প্রশ্নে তাঁকেই দল মনোনয়ন দিবেন প্রত্যাশা করে ড. এম এম এমরান বলেন, ‘আমার বিশ্বাস গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার প্রশ্নে দল কোনরকম আপোষ করবে না। আমরা এবার বেগম জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন স্বরূপ নির্বাচনে অংশ নিচ্ছি। আশা করি দল আমাকেই মনোনয়ন দিবে।’

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন চেয়েও পাননি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হতে গত ১৩ নভেম্বর বিএনপির পল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *