প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-২৫ ১৭:৫৮:৩৪ || আপডেট: ২০১৮-১১-২৫ ১৭:৫৮:৩৪
প্রদীপ শীল, রাউজানঃ
চট্টগ্রাম-৬ রাউজান আসনে আওয়ামীলীগের চুড়ান্ত মনোনয়ন প্রার্থী ঘোষনা করেছে দলটি। এই আসনে হেভিয়েট প্রার্থী হিসাবে পঞ্চম বারের মতো মনোনয়ন পেলেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। ২৫ নভেম্বর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফজলে করিম চৌধুরীর হাতে দলের মনোনীত প্রার্থীর চিটি তুলে দিয়েছেন। টানা তিন বারের সাংসদ ফজলে করিম পঞ্চম বারের মতো দলের মনোনয়ন পাওয়ার উৎসবের আমেজ চলছে এলাকা জুড়ে। আনন্দ মিছিল করেছে রাউজান উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। এসময় দলীয় নেতাকর্মীরা দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঠিক নেতৃত্ব নির্বাচনের জন্য কৃতজ্ঞতা জানান শ্লোগানে শ্লোগানে। গত কয়েক সাপ্তাহ ধরে একটি মহল অপপ্রচার ছেঁড়ে ছিল শরীক দলে কেউ পাচ্ছে দলের মনোনয়ন। এমন রটনায় আওয়ামীলীগের তৃণমূলে নেমে আসে ক্ষোভ। দলের নিবেদিত প্রাণ পুরুষ আধুনিক রাউজানের রূপকার ফজলে করিম চৌধুরী ছাড়া ভাবতেই চ্ইা না তারা। এমন পরিস্থিতিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষনা করলেন ফজলে করিমই নৌকার এক মাত্র মাঝি। রাউজানের মতো উপজেলায় তিনিই পারেন নৌকার বিজয় সুনিশ্চিত করতে। জানা যায়, ১৯৯৬ সালে ফজলে করিম চৌধুরী প্রথম মনোনয়ন পান আওয়ামীলীগের। এই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে হারতে হয় দলের কিছু বিদ্রোহীর কারণে। ২০০১ সালে তিনি দ্বিতীয় বারের মতো মনোনয়ন দিয়েছিলেন আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। এ নির্বাচনে বিজয়ী হলে টানা তিন মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয় তিনি। রুচিশীল কর্ম পরিকল্পনার অধিকারী ফজলে করিম গত বিশ বছর ধরে রাউজান উপজেলাকে সাজিয়েছে নিপুণ কারিগরের মতো। কখনো গোলাপী রাউজান আবার কখনো গ্রীণ রাউজান ঘোষনা নিয়ে দেশ বিদেশে হয়েছেন আলোচিত। এক ঘন্টায় ৪ লাখ ৮৪ হাজার ফলজ চারা রোপন করে তাগ লাগিয়ে দিয়েছেন বিশ^ দরবারে। সরকারী বরাদ্ধে ১৫’শ হাজার কোটি টাকার উন্নয়ন শেষ করেছেন তিনি। পাল্টে দিয়েছেন উপজেলার ভঙ্গুর অবকাঠামোর বিপরীতে দৃষ্টিনন্দন অবকাঠামো দৃশ্যমান। এ প্রসঙ্গে উপজেলা যুবলীগের ষভাপতি জমির উদ্দিন পারভেজ জানান, জনগনের আশার প্রতিফলন ঘটেছে। শেখ হাসিনা বিচক্ষণ নেত্রী। ফজলে করিমকে মূল্যায়ন করেছেন কাজের মানুষ হিসাবে। তিনি বলেন, ফজলে করিম আবার নির্ববাচিত হলে রাউজান হবে স্বর্গস্থান। বান্তবায়ন হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা। অপরদিকে প্রার্থী সংকটে পড়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। আওয়ামীলীগের ফজলে করিমের মতো হেভিয়েট প্রার্থীর বিপরীতে আগামী নির্বাচন করতে অনিহা প্রকাশ করেছেন বিএনপির সাবেক দুই সাংসদ সদস্য। এনিয়ে বিএনপি প্রার্থী সংকটে পড়েছে বলে দলের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। দলটির নীতি নির্ধারকরা এখনো সিন্ধান্ত নিতে পারেনি প্রার্থী নির্ধারণে। যার কারণে অনিশ্চিয়তায় পড়েছে বিএনপি।