এস. এম. রাশেদ
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-২৫ ২০:১৮:৫৩ || আপডেট: ২০১৮-১১-২৫ ২০:১৮:৫৩
এসএম রাশেদ,চন্দনাইশ:
চট্টগ্রাম-১৪, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকায় সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আ’লীগের দলীয় নৌকার মনোনয়ন টিকেট পেলেন বর্তমান সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। যদিও গত কয়েকদিন ধরে বিভিন্ন দলীয় হাই কমান্ডের সবুজ সংকেত ফেলেও তিনি অবশেষে রবিবার বাংলাদেশ আ’লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রির স্বাক্ষরিত দলের মনোনয়ন ছিঠি পেয়ে তা সম্পন্ন নিশ্চিত হয়েছেন বলে জানা গেছে। তাকে মনোনয়ন দেওয়ায় আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নেমেছে খুশির জোয়ার। আবার অনেকেই করেছেন মিস্টি বিতরণ। কয়েকজন আ’লীগের দলীয় নেতাদের সাথে কথা বলে জানা যায়, আলহাজ্ব নজরুল ইসলাম দুর্নীতিমুক্ত একজন সাদা মনে মানুষ। তিনি বিগত ৫ বছরে নদীর ভাঙ্গন প্রতিরোধে কোটি কোটি টাকার স্থায়ী বাঁধ নিমার্ণ, মাদ্রাসা, মসজিদ, মন্দির,গীর্জা ও রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন,শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ তিনি নিজে তদারকি করেছেন। তাছাড়া তিনি এ সংসদীয় আসনে যে কোন সামাজিক অনুষ্ঠানসহ প্রায় প্রতিটি দিন এলাকার সুখে,দুঃখে মানুষের পাশে থেকেছেন বলে তার সততা গুণাবলীর মূল্যায়ন করেছেন বাংলাদেশ আ’লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনা। তারা আরো বলেন, যোগ্য ও সঠিক মানুষকে নৌকা তুলে দেওয়ায় প্রধানমন্ত্রির কাছে কৃর্তজ্ঞ ও ধন্যবাদ জানান।