চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জসিম উদ্দিন উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

প্রকাশ: ২০১৮-১১-২৫ ২০:৪০:২১ || আপডেট: ২০১৮-১১-২৫ ২০:৪০:২১

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার। রবিবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দেওয়া এক বিজ্ঞপ্তিতে তাকে দ্বিতীয়বারের মতো তাকে এই পদে নির্বাচিত করা হয়েছে। শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবু তাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী দুই বছরের জন্য তাকে এই পদে নির্বাচিত করা হয়েছে বলে জানানো হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদে নির্বাচিত অন্যান্যরা হলেন সম্পাদক পদে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, অভিভাবক সদস্য পদে মো. শাহ আলম, আলমগীর হোসেন, মো. ইলিয়াছ কবির, মো. আমির হোসেন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ফিরোজা বেগম, শিক্ষক প্রতিনিধি পদে জমিল আহমদ আনসারী, মইনুল ইসলাম মাহমুদ, শুকলা রানী শীল।

এদিকে জসিম উদ্দিন তালুকদার দ্বিতীয়বারের মতো বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথক বিবৃতিতে তাকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *