চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত মোশাররফ

প্রকাশ: ২০১৮-১১-২৫ ১৭:৪১:১৭ || আপডেট: ২০১৮-১১-২৫ ১৭:৪১:১৭

মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীর চিঠি পেয়েছেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১৯৭০ সালে সর্বপ্রথম তৎকালীন পূর্ব-পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পর ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮ সালে এবং সর্বশেষ ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *