চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এম,শফিউল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রকাশ: ২০১৮-১১-২৫ ২০:২৪:১৩ || আপডেট: ২০১৮-১১-২৫ ২০:২৪:১৩

শফিউল আলম.ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় স্থানীয় হেদায়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র মোহাম্মদ অারিফ উদ্দীন (১৬) ও একই মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র মোহাম্মদ মাসুদ (১৫) নামের ২ মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ২৫ নভেম্বর রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে চট্টগ্রাম- খাগড়াছড়ি সড়কের পাইন্দং ইউনিয়নের তাজুর ঘাটা এলাকায় তৈলবাহী মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘে এ দূর্ঘনা ঘটে। এ দূর্ঘটনায় মোহাম্মদ মিজান গুরুতর অাহত হয়। স্থানীয়রা হতাহতাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অাসলে পথিমধ্যে মাসুদের মৃত্যু বলে দায়িত্বরত ডাক্তাররা জানা। দূর্ঘটনার পর ঘটনাস্থলেই অারিফের মৃত্যু হয় বলে এলাকাসীরা জানায়।

নিহত আরিফ পাইন্দং ইউনিয়নের ফয়েজ আহম্মদ সওদাগর বাড়ির জনৈক আবু আহম্মদের ছেলে ও নিহত মাসুদ একই বাড়ির আবুল কালামের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *