চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এম,শফিউল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে ৪৭ তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশ: ২০১৮-১১-২৫ ১৭:৫৩:৪২ || আপডেট: ২০১৮-১১-২৫ ১৭:৫৩:৪২

শফিউল আলম.ফটিকছড়ি:

ফটিকছড়িতে ৪৭ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালী আজ ২৫ নভেম্বর (রবিবার) সকালে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে এক আলোচনা সভা উপজেলা পরিষদের শহীদ জহুরুল হক হল রুমে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান এড. উত্তম কুমার মহাজন,মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেব নাথ, হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শফিউল আলম। মাষ্টার নাসির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সমবায় অফিসের সহকারী পরিদর্শক টিটন দাশ গুপ্ত সহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।পরে উপজেলার শ্রেষ্ট সমবায় সমিতি গুলোকে ক্রেষ্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *