প্রকাশ: ২০১৮-১১-২৫ ২০:৩২:১৫ || আপডেট: ২০১৮-১১-২৫ ২০:৩২:১৫
বাঁশখালী প্রতিনিধি:
বাঁশখালী পৌর সদরে অবস্থিত বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে এক পরীক্ষার্থী সন্তান প্রসব করেছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরীক্ষার্থীর নাম কানিজ ফাতেমা (১৫)। সে বাঁশখালী পৌরসভা ৬নং ওয়ার্ডের নুরুল আলমের কন্যা বলে জানা গেছে। এই ঘটনায় বাঁশখালী থানা পুলিশ নেজাম উদ্দীন নামে এক লম্পটকে গ্রেফতার করেছে। ওই লম্পটের সাথে স্কুল ছাত্রীর অবৈধ সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, পরীক্ষা চলাকালীন সময়ে ওই পরীক্ষার্থীর পেটে ব্যথা অনুভূত হলে পরীক্ষার হল থেকে বেরিয়ে পাশের ১টি কক্ষে সন্তান প্রসব করে। কানিজ ফাতেমা পূর্ব জলদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থী। বর্তমানে মা ও সন্তান বাঁশখালী হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ নাহিদা আক্তারের পরিচর্যায় রয়েছে।
নাহিদা আক্তার জানান, মা ও সন্তান সুস্থ আছে। ফাতেমার সাথে তার বাড়ির পার্শবর্তী নেজাম উদ্দিনের সাথে অবৈধ সম্পর্ক ছিল বলে সে আমাকে জানিয়েছে।
খবর পেয়ে নেজাম উদ্দিন তাকে বাঁশখালী হাসপাতালে দেখতে আসে। ঘটনার সাথে অভিযুক্ত নেজামকে বাঁশখালী হাসপাতাল থেকে আটক করে বাঁশখালী থানায় নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।