প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-২৫ ১৭:৪৫:২৩ || আপডেট: ২০১৮-১১-২৫ ১৭:৪৫:২৩
প্রদীপ শীল, রাউজানঃ
চট্টগ্রাম-৬ রাউজান আসনে আওয়ামীলীগের চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। ২৫ নভেম্বর রবিবার সকালে কেন্দ্রীয় আওয়ামীলীগের ঢাকাস্থ দলীয় কার্যালয় হতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফজলে করিম চৌধুরীকে মনোনয়ন নিশ্চিত করে দলের চিটি প্রদান করেছে। টানা তিন বারের সাংসদ ফজলে করিম পঞ্চম বারের মতো দলের মনোনয়ন পাওয়ার আনন্দ মিছিল করেছে রাউজান উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। এসময় দলীয় নেতাকর্মীরা দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঠিক নেতৃত্ব নির্বাচনের জন্য কৃতজ্ঞতা জানান শ্লোগানে শ্লোগানে। দুপুরে মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয় হতে শুরু হওয়া আনন্দ মিছিলটি চট্টগ্রাম- রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ শেষে মাস্টার দা সূর্যসেন চত্তর এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, সহসভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভজ, আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম বাহাদুর, নজরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম শাহাজান, সাইফুল ইসলাম চৌধুরী রানা, চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, আবদুল লতিফ, পৌর কাউন্সিলর আজাদ হোসেন, যুবলীগ নেতা নাসির উদ্দিন, আজিজ উদ্দিন ইমু, জাবেদ রহিম, আবু ছালেক, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, সাখাওয়াত হোসেন পিবলু, অনুপ চক্রবর্তী, মোহাম্মদ আসিফ, ইমরান হোসাইন ইমু প্রমূখ।