প্রকাশ: ২০১৮-১১-২৫ ২০:৩৬:০৫ || আপডেট: ২০১৮-১১-২৫ ২০:৩৬:০৫
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সাবেক ইউপি(ইউনিয়ন পরিষদ) চেয়ারম্যান নুরুল ইসলাম (৮৫) রোববার(২৫ নভেম্বর) বেলা পৌনে ১২ টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে… রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৫ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। রাজনৈতিক জীবনে তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের পরপর ৭ বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
স্বজনরা জানিয়েছেন, সোমবার (২৬ নভেম্বর) আছরের নামাজের পর নিজ বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের মজুমদারখীল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। আরো শোক জানিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ’র সাবেক চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত, উপজেলা বিএনপি’র আহবায়ক শওকত আলী নুর, যুগ্ন আহবায়ক অধ্যাপক মোহাম্মদ মহসিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।