প্রকাশ: ২০১৮-১১-২৫ ২০:২৮:৪৩ || আপডেট: ২০১৮-১১-২৫ ২০:২৮:৪৩
আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া প্রতিনিধি :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য চট্টগ্রাম- ৭ আসনে মনোনীত প্রার্থীর চিঠি পেয়েছেন হাছান মাহমুদ। রোববার (২৫ নভেম্বর) সকালের দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নের চিঠি সংগ্রহ করেন।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) আসনের বর্তমান সংসদ সদস্য হাছান মাহমুদ ২০০৮ ও ২০১৪ সালে পরপর দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে তিনি বিনা প্রতিদ্বন্ধিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন । ৩য় বারের মতো তিনি রাঙ্গুনিয়া আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করবেন।
হাছান মাহমুদ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। জানতে চাইলে উপজেলা আওয়ামীলীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, “ সংসদ সদস্য হওয়ার পর হাছান মাহমুদ এলাকায় নিয়মিত আসেন। এলাকায় তিনি ব্যাপক উন্নয়ন করেছেন। রাঙ্গুনিয়ায় প্রচুর ব্রীজ-রাস্তাঘাট হয়েছে। দল তাঁকে মনোনয়ন দেয়ায় আগামী নির্বাচনে রাঙ্গুনিয়া আ.লীগ জিতবে বলে তিনি আশাবাদী। ”