নীরব জসীম
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১১-২৫ ২৩:৩৩:৪৩ || আপডেট: ২০১৮-১১-২৫ ২৩:৩৩:৪৩
বীর কণ্ঠ ডেস্ক:
‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লোহাগাড়ায় ৪৭তম সমবায় দিবস পালন করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে ২৫ নভেম্বর(রবিবার) সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম।
উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য মুহাম্মদ আরমান বাবু রোমেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ শামীম হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা উদয়ন বড়ুয়া, চরম্বা ইউপি চেয়ারম্যান ও চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, ঢাকা কসমো ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রভাষক মিসেস রোখসানা আকতার, এসআই অজয় দেব শীল।
এনজিও সংস্থা উজ্জীবনের ব্যবস্হাপনা পরিচালক ও উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি তুষার বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন ফুলকলি লোহাগাড়া শোরুমের স্বত্বাধিকারী সুখছড়ি রহমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম, চাকফিরানী আশ্রয়ন প্রকল্পের সদস্য মাওলানা মুহাম্মদ আইয়ুব, লোহাগাড়া-সাতকানিয়া সমবায় সমিতির সভাপতি মুহাম্মদ মোসলেম উদ্দিন, উপজেলা সমবায় কার্যালয়ের অফিস সহকারী মুহাম্মদ মহি উদ্দিন প্রমূখ।