চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রাম বিএনপির সভাপতি ডা. শাহাদাতের জামিন নামঞ্জুর

প্রকাশ: ২০১৮-১১-২৬ ১৬:৪৫:৪৯ || আপডেট: ২০১৮-১১-২৬ ১৬:৪৫:৪৯

চট্টগ্রাম মহনগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।চট্টগ্রাম মহানগর হাকিম শফিউদ্দিনের আদালত সোমবার (২৬ নভেম্বর) এ আদেশ দেন।

দুপুরে ডা. শাহাদাতকে আদালতে হাজির করা হয় জানিয়ে চট্টগ্রাম নগর পুলিশের উপ কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত প্রাঙ্গণে পুলিশের উপর হামলার ঘটনায় কোতোয়ালী থানায় দায়ের হওয়া মামলায় ডা. শাহাদাত হোসেনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

ঢাকা থেকে গ্রেফতার হওয়া নগর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের দেখতে ৭ নভেম্বর শাহাদাত ঢাকার সিএমএম আদালতে গেলে তাঁকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *