চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

এম,শফিউল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে সিএনজি উল্টে ৭মাসের শিশুর মৃত্যু

প্রকাশ: ২০১৮-১১-২৬ ২২:৩৪:২১ || আপডেট: ২০১৮-১১-২৬ ২২:৩৪:২১

শফিউল আলম. ফটিকছড়ি:

ফটিকছড়ি উপজেলার ধর্মপুরে সড়ক দুর্ঘটনায় ইস্পা নামের ৭ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৬নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় সোবহান বাপের বাড়ির সড়কে এ ঘটনা ঘটে। ইস্পা ধর্মপুর ২নং ওয়ার্ড সোবহান বাপের বাড়ির আরব আমিরাত প্রবাসী জনৈক হানিফের প্রথম সন্তান। নিহত শিশু ইস্পার মামা শফি জানান, ইস্পাকে নিয়ে তার মা, দাদি ও চাচা সিএনজি যোগে এক আত্মীয় রোগীকে দেখে আসার পথে বাড়ির একটু পশ্চিমে সিএনজি গাড়িটি গর্তে পড়ে উল্টে গেলে গাড়ির সাথে ইস্পার ধাক্কা লেগে তার কান দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। পরে তাকে রাউজান গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু ইস্পার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *