চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

লোহাগাড়া-সাতকানিয়ায় লাঙ্গলের হাল ধরতে চাই বাদশা খালেদ শিকদার

প্রকাশ: ২০১৮-১১-২৬ ২১:১৫:১৫ || আপডেট: ২০১৮-১১-২৬ ২১:১৫:১৫

লোহাগাড়া অফিস : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া)আসনে স্থানীয় জাতীয় পার্টি লোহাগাড়া শাখার সভাপতি মোহাম্মদ বাদশা খালেদ সিকদার এ আসন থেকে লাঙ্গলের হাল ধরতে চান। ইতি মধ্যে নিজের প্রার্থীতার কথা সাংবাদিকদের জানান। এর মধ্যে তার অনুসারীরা এলাকায় এলাকায় গিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জাতীয় পার্টি মহাজোটে থাকলেও ৩০০ আসনে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিলে লোহাগাড়া উপজেলা শাখার জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ বাদশা খালেদ সিকদার জাতীয় পার্টি থেকে এ আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন। যদিও এখনও জাতীয় পার্টি মহাজোটে রয়েছে। আসন ভাগাভাগি বিষয়ে একমত হতে না পারলে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থীতা ঘোষণা দিতে পারে। সে জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত রয়েছেন। যে কোন সময় কেন্দ্র থেকে প্রার্থীতা ঘোষণা আসলে তিনি এ আসনে লাঙ্গল মার্কা নিয়ে সংসদ নির্বাচন করতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *