চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

আড়াই’শ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রতিদান দিতে চাই রাউজান ইউনিয়নের সাধারণ ভোটার

প্রকাশ: ২০১৮-১১-২৭ ০১:১৪:৪৭ || আপডেট: ২০১৮-১১-২৭ ০১:১৪:৪৭

প্রদীপ শীল, রাউজান:

সদর রাউজান ইউনিয়নে সাধারণ ভোটার উন্নয়নের পক্ষে ব্যালট বিল্পব ঘাটাতে চাই নৌকায় ভোট দিয়ে। আস্তা রাখতে চাই আধুনিক রাউজানের রূপকার বর্তমান সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর উপর। তারা বিশ^াস করে শেখ হাসিনা সরকার উন্নয়নের এক মাত্র ঠিকানা। সরোজমিনে রাউজান ইউনিয়নের উন্নয়ন পরিক্রমা করতে গিয়ে স্থানীয়রা এমন মন্তব্য করেন এই প্রতিবেদকের কাছে। জানা যায়, আওয়ামীলীগ সরকারের দশ বছরে এই ইউনিয়নে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের অংশিদার করা হয়েছে এলাকার লোকজনকে। সরকারের নেয়া বিভিন্নমূখী প্রকল্প দ্রুতগতিতে বাস্তবায়ন করায় পাল্টে গেছে গ্রামীণ পরিবেশ। উর্বর ভূমি হিসাবে পরিচিত রাউজান ইউনিয়নে কৃষিতে ব্যাপক সফলতার রয়েছে। এ ইউনিয়নে প্রতিষ্ঠিত রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন করা হয়েছে আওয়ামীলীগ সরকার আমলে। পুরো রাউজানের মানুষকে চিকিৎসা সেবা দিয়ে থাকে এই হাসপাতাল। উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, স্থানীয় সাংসদ ফজলে করিম চৌধুরীর পরিকল্পিত উন্নয়নের অংশ হিসাবে সড়ক, অবকাঠামো, মসজিদ, মন্দির ও বিহার গুলোকে অগ্রাধিকার দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সরকারের গৃহিত অন্যান্য প্রকল্প বাস্তবায়ন করা হয়। উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ডের মধ্যে ৮৪ লাখ টাকা ব্যয়ে ইউনিয়ন পরিষদ ভবণ নির্মান। ৮কোটি টাকা ব্যয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন। ৮৫ লাখ টাকা ব্যয়ে দুইটি নতুন কমিউনিটি ক্লিনিক স্থাপন। ৩৫ লাখ টাকা ব্যয়ে আর্যমৈত্রী সরকারী প্রাথমিক বিদ্যলয়ের ভবন নির্মান। ৩৫ লাখ টাকা ব্যয়ে শমসের নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবণ নির্মান, ৫৩ লাখ টাকা ব্যয়ে কেউটিয়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের ভবণ নির্মান। ৫৩ লাখ টাকা ব্যয়ে মধ্যম রাউজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবণ নির্মান। ৫৮ লাখ টাকা ব্যয়ে মোহাম্মদপুর সড়কের সিসি কার্পেটিং কাজ। ৬৮ লাখ টাকা ব্যয়ে হযরত জলিল শাহা (র:) সড়ক নির্মান। আবু বক্কর চৌধুরী সড়ক নির্মান ৫০ লাখ টাকা। শাহ সুলতান আউলিয়া সড়ক নির্মান ২০ লাখ টাকা। প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে জয় নগর বড়–য়াপাড়া সড়ক নির্মান। ২২ লাখ টাকা ব্যয়ে কালী বাপের বাড়ী ব্রিজ নির্মান। রমজান আলী হাট হতে মঙ্গলখালী সড়কে কার্পেটিং সলিন ৫৯ লাখ টাকা। হাফেজ বজলুর রহমান সড়েকের রাউজান ইউনিয়ন সীমানায় তিনটি বড় ব্রীজ নির্মান ৩ কোটি টাকা। এছাড়া  আর্যমৈত্রী উচ্চবিদ্যালয়ে চার তলা ভবণ ও মোহাম্মপুর উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তরসহ ছোট বড় অসংখ্য রাস্তা ও কালভাট নির্মান করা হয় আওয়ামীলীগ সরকারের ১০ বছর মেয়াদ কালে। এই ইউনিয়নে সবচেয়ে প্রকল্প হাতে নিয়েছে সরকার। ইউনিয়নের পূর্ব রাউজান এলাকায় বাস্তবায়নাধিন রয়েছে বিসিক শিল্প নগরী। এখানে ৭০ হাজান মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সরকারের উন্নয়ন সফলতা প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিএম জসিম উদ্দিন হিরু এই প্রতিবেদককে জানান, উন্নয়ন সমৃদ্ধ ইউনিয়ন হচ্ছে সদর রাউজান ইউনিয়ন। শেখ হাসির সরকার ক্ষমতায় আসলে রাউজানের সাংসদ এই ইউনিয়নে পরিকল্পিত উন্নয়ন কর্মকান্ড সাধন করেন। প্রায় আড়াই’শ কোটি টাকা ব্যয়ে এই ইউনিয়নকে হেলদী ইউনিয়ন করেছেন বর্তমান সরকার। আমরা আরো ধন্য হয়েছি যোগ্য নেতৃত্ব পাওয়ায়। একই সঙ্গে রাউজানের মানুষও ভাগ্যবান। একজন পরিশ্রমী নেতা পেয়েছেন যার নাম ফজলে করিম চৌধুরী। তিনি রুচিশীল পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আবারো শেখ হাসিনার ত্যাগী এই নেতাকে মূল্যায়ন করেছে নৌকার মনোনয়ন দিয়ে। রাউজানের মানুষ খুবই হ্যাপী। আগামী ৩০ ডিসেম্বর উন্নয়নের পক্ষে ভোট উৎসব হবে রাউজানে। এইদিন জনগন উন্নয়নের প্রতিদান দেবে ভোটের মাধ্যমে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *