চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

দোহাজারীতে কমিউনিটি পুলিশের মত বিনিময়

প্রকাশ: ২০১৮-১১-২৭ ০১:০৪:০১ || আপডেট: ২০১৮-১১-২৭ ০১:০৪:০১

চন্দনাইশ প্রতিনিধি:

চন্দনাইশ থানা পুলিশের আয়োজনে উপজেলার দোহাজারী পৌরসভার চত্বরে ২৬ নভেম্বর বিকাল ৪টায় এক কমিউনিটি পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্তী। এসময় তিনি বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষতা বর্জায়ের মাধ্যমে ভোটাররা ভোট দিতে পারে তার জন্য সকলের সহযোগীতা ও আইন শৃঙ্খলা রক্ষার্থে সকল কমিউনিটি পুলিশকে একযোগে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি তদন্ত) মনিরুল ইসলাম, দোহাজারী আ’লীগের সভাপতি আবদুর শুক্কুর, চন্দনাইশ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, সাবেক মেম্বার জামাল উদ্দীন, সাবেক মেম্বার নাজিম উদ্দীন, ফ্রন্ট নেতা কলিম উদ্দীন। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, চন্দনাইশ রিপোটার্স ইউনিটির সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী, চন্দনাইশ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এসএম রাশেদ, আ’লীগ নেতা বাবর, বন্ধন বড়–য়া, হারুন প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *