চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

দোহাজারী গ্রীণ হাসপাতালের ৩ বর্ষপূর্তি উদযাপন

প্রকাশ: ২০১৮-১১-২৭ ০০:৫৯:৫২ || আপডেট: ২০১৮-১১-২৭ ০০:৫৯:৫২

চন্দনাইশ প্রতিনিধি:

স্বাস্থ্য সেবা মানুষের দৌড় গৌড়ায় পৌঁছে দেওয়ার মানষিকতা নিয়ে এক ঝাঁক তরুন গত ৩ বছর আগে এমন একটি দিনে দোহাজারী গ্রীণ হাসপাতালের যাত্রা শুরু করেছিল। যা সাফল্যের সাথে দোহাজারী পৌরসভাসহ পাশ্ববর্তী উপজেলা ও ইউনিয়নগুলোর মানুষকে সু-চিকিৎসা স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন। আশা করি এভাবে এ হাসপাতালটি সুনামের সহিত স্বাস্থ্য সেবার মানষিকতা নিয়ে আগামী দিনগুলোতেও সেবা প্রদান করে যাবে। ২৬ নভেম্বর সকালে দোহাজারী গ্রীণ হাসপাতালের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে মরহুম আলহাজ্ব আবুল কাশেম লেদু স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে বিনামূল্যে ফি চিকিৎসা, ঔষুধ বিতরণ ও ফি কর্ণছেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব লোকমান হাকিম উপরোক্ত কথাগুলি বলেন। গ্রীণ হাসপাতালের চেয়ারম্যান ও দোহাজারী পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে ও ব্যাবস্থাপনা পরিচালক ডা: নুরুন্নবীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাসপাতালের ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, এমডি জয়নাল আবেদীন প্রমুখ। ডাঃ জুয়েল, ডাঃ এমরান, ডাঃ বিজু দাশ, ডাঃ আনোয়ারসহ ৬জন বিভিন্ন রোগের বিশেষষ্ণ ডাক্তারের তত্ববধানে দিনব্যাপী প্রায় আড়াই শতাধিক দুস্থ,গরীব, অসহায় রোগীদের বিনামূল্যে ফি চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয় এবং শতাধিক মহিলাদের বিনামূল্যে ফি কর্ণছেন করা হয়। অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে দোহাজারী গ্রীণ হাসপাতালের ৩য় বর্ষপূর্তি উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *