চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা 

প্রকাশ: ২০১৮-১১-২৭ ২২:১৫:৪৭ || আপডেট: ২০১৮-১১-২৭ ২২:১৫:৪৭

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : 

পটিয়া থেকে আওয়ামী লীগের মনোনীত নৌকার এমপি পদপ্রার্থী সামশুল হক চৌধুরী বিগত দুই মেয়াদে পটিয়ায় ২ হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন। বর্তমানে আরো প্রায় ৫শত কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নাধীন রয়েছে। বলতে গেলে স্বাধীনতার পর থেকে নান ষড়যন্ত্রে পটিয়ার উন্নয়নের চাকার যেন পিছনেই চলেছিল। কিন্তু বিগত দুই মেয়াদে জনগণের রায় নিয়ে এমপি সামশুল হক চৌধুরী পটিয়ার সদর থেকে গ্রাম-গঞ্জ পর্যন্ত উন্নয়নের মাধ্যমে পটিয়াকে রোল মডেলে পরিণত করেছেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, আইন শৃঙ্খলা, নারীর ক্ষমতায়ন, অসহায় দু:স্থদের পুনর্বাসন সহ বিভিন্ন ক্ষেত্রে তিনি ব্যাপক উন্নয়ন করায় পটিয়ার মানুষ তার নাম দিয়েছেন উন্নয়নের বাঁশিওয়ালা। বর্তমানে আসন্ন একাদশ সংসদ নির্বাচনে তাকে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো চট্টগ্রাম-১২ পটিয়া আসনে নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে মনোনয়ন দান করেছেন। তাকে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতিকে ভোট দিয়ে পটিয়ার উন্নয়নের ধারাবাহিকতাকে রক্ষা করতে হবে। এজন্য পটিয়ার সর্বস্তরের আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ করতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগ সহ সকল অংগ সংগঠনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গতকাল পটিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তৃণমূলের নেতারা এ অভিমত ব্যক্ত করেন।

এতে এমপি সামশুল হক চৌধুরী বলেন, জাতির পিতার কন্যা বাংলাদেশকে উন্নয়নের মহা সড়কে নিয়ে আসার মাধ্যমে বিশ্বব্যাপী আজ ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার যে লক্ষ্য তা পূরণ করেছেন। বাংলাদেশ আজ জাতি সংঘ কর্তৃক উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে। ২০২০ সালে আমরা আমাদের দেশের স্বাধীনতার অর্জনের সুবর্ণ জয়ন্তী পালন সহ ২০২১ সালে মধ্য আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত রাষ্ট্র এবং ২১০০ সালে বাংলাদেশ ডেল্টা প্ল্যানের আওতায় এগিয়ে যাবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশের প্রতিটি গ্রাম হবে শহর। তাই আওয়ামী লীগকে আবারো নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

উপজেলা আ.লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামশুদ্দিন আহমেদ, জেলা আ.লীগ নেতা ডা. তিমির বরণ চৌধুরী, নাছির আহমদ চেয়ারম্যান,  দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, এম এ হাসেম, মাহবুবুর রহমান, গাজী ইদ্রিস, ইনজামুল হক জসিম, আহমদ নুর, রনবীর ঘোষ টুটুন, ইব্রাহিম বাচ্চু, শাহীনুল ইসলাম শানু, পৌর আ.লীগের সাবেক সাধারন সম্পাদক আইয়ুব বাবুল, সাবেক সাধারন সম্পাদক আলমগীর আলম, উপজেলা আ.লীগ নেতা আবদুল খালেক, আজিমুল হক, আলমগীর খালেদ, আবু ছালেহ চৌধুরী, ফজলুল হক আল্লাই, এম এন এ নাছির, নাছির উদ্দিন পদ্মা, এম এজাজ চৌধুরী, মিজানুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা যুবলীগের সভাপতি এড বেলাল উদ্দিন, সাধারন সম্পাদক এম এ রহিম, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম ছিদ্দিকী, সাধারন সম্পাদক রফিকুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক রবিউল হোসেন রুবেল, রবিউল হোসেন রুবেল, শ্রমিকলীগ সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক খলিল আহমদ,বদিউল আলম তুষার, ছাত্রলীগ নেতা তারেকুর রহমান তারেক, আবু তৈয়ব সোহেল, কোরবান আলী, নাজমুল সাকের ছিদ্দিকী প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি আরো বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতা গ্রহনের পর থেকে দেশব্যাপী যে উন্নয়ন কর্মকান্ড পরিচালিত করেছে, তা বিগত সময়ে কোন সরকার করেনি। দৃশ্যমান উন্নয়ন রাস্তা-ঘাট, বড় বড় ব্রীজ, কালবার্ট, কমিউনিটি ক্লিনিক, সোলার বাতি, প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ভবন ছাড়াও বয়স্ক ভাতা, বিধাব ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে বই, উপবৃত্তি, ভিজিএফর চাউল, ১০ টাকার চাউল এগুলো শেখ হাসিনার সরকার চালু করেছে। সাধারন জনগনের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে। যা অব্যাহত রাখতে হবে। সাধারন মানুষকে চিন্তা করতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় না আসলে এসব বন্ধ হয়ে যাবে। তাই শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে ও পটিয়ায় নৌকার বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ কববে। সাধারন জনগনের ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার সরকারের এ উন্নয়নের কথা তুলে ধরতে নেতাকর্মীদের আহবান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *