প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-২৭ ১৭:০৭:৫৬ || আপডেট: ২০১৮-১১-২৭ ১৭:০৭:৫৬
প্রদীপ শীল, রাউজান-
চট্টগ্রাম-৬ রাউজান আসনে আওয়ামীলীগের চুড়ান্ত মনোনীত প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী এমপি টানা পঞ্চম বারের মতো মনোনয়নপত্র দাখিণ করবেন। আগামী কাল ২৮ নভেম্বর বুধবার রাউজান উপজেলা রিটানিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে। উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ জানিয়েছে সকাল ১১টার দিকে দলের একমাত্র নৌকার প্রার্থী ফজলে করিম চৌধুরী রাউজান উপজেলা পরিষদে মনোনয়নপত্র জমা দেবেন।
তিনি জানান, নির্বাচনী আচরণ বিধি মেনে মনোনয়নপত্র জমাদান শেষ করবে আওয়ামীলীগ। দলীয় নেতাকর্মীরা উপস্থিত থাকলেও কোন প্রকার শ্লোগান ও সমাবেশ করবে না তারা। জানা যায়, ১৯৯৬ সালে ফজলে করিম চৌধুরী প্রথম মনোনয়ন লাভ করেন আওয়ামীলীগ থেকে। এই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে হারতে হয় দলের কিছু বিদ্রোহীর কারণে। ২০০১ সালে তিনি দ্বিতীয় বারের মতো মনোনয়ন দিয়েছিলেন আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। এ নির্বাচনে বিজয়ী হলে টানা তিন মেয়াদে পূনরায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
রুচিশীল কর্ম পরিকল্পনার অধিকারী ফজলে করিম গত বিশ বছর ধরে রাউজান উপজেলাকে সাজিয়েছে নিপুণ কারিগরের মতো। কখনো গোলাপী রাউজান, আবার কখনো গ্রীণ রাউজান ঘোষনা নিয়ে দেশ বিদেশে হয়েছেন আলোচিত এই রাজনীতিবিদ। এছাড়া এক ঘন্টায় ৪ লাখ ৮৪ হাজার ফলজ চারা রোপন করে তাগ লাগিয়ে দিয়েছেন বিশ^ দরবারে। সরকারী বরাদ্ধে ১৫’শ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ শেষ করেছেন তিনি। পাল্টে দিয়েছেন উপজেলার ভঙ্গুর অবকাঠামোর বিপরীতে দৃষ্টিনন্দন অবকাঠামো উন্নয়ন দৃশ্য।