রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-২৭ ২০:১১:০৮ || আপডেট: ২০১৮-১১-২৭ ২০:১১:০৮
রফিকুল আলম:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ফটিকছড়ির কৃতি সন্তান কাদের গণি চৌধুরীর মা মরহুমা জরিনা খাতুনের মরদেহ নামাজের জানাজা শেষে মরহুমার গ্রামের বাড়ী ফটিকছড়ির মাইজভাণ্ডারস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে আজ সকাল ১১টায় মাইজভাণ্ডার দরবার শরীফস্থ শাহী মাঠে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,সাংবাদিক পেশাজীবী সহ হাজারো মানুষ অংশ নেন।
উল্লেখ্য,সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরীর মা মরহুমা জরিনা খাতুন গত সোমবার সকাল ১০টায় রাজধানী ঢাকার স্পেশালাইস্ট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি….. রাজিউন।
মৃত্যুকালে তিনি ৫পুত্র,এক কন্যা সন্তান সহ বহু আত্মীয় স্বজন ও ভক্ত আশেক রেখে গেছেন।