মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-২৭ ২০:২৩:২৭ || আপডেট: ২০১৮-১১-২৭ ২০:২৩:২৭
মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি থেকঃ
কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ মইষকুম এলাকা থেকে গুলিবৃদ্ধ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে মঙ্গলবার (২৭ নভেম্বর) খবর পেয়ে রামু থানার ওসির নির্দেশে সকাল ৮ টায় প্রথমে গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর এ এস আই নুরুল্লাহ ভূইয়াসহ একদল পুলিশ এর পর দুপুর সাড়ে ১১ টার দিকে রামু থার এস আই সোহেল রানা সুরতহাল করে মৃতদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল মনসুর। নিহত ব্যক্তি চিহ্নিত ডাকাত বলে দাবী করেন এ কর্মকর্তার। তিনি আরো জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মইষকুম এলাকায় নাইক্ষ্যংছড়ি চেকপোস্টের পশ্চিমে রাস্তার পাশে থেকে ক্ষতবিক্ষত মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরো জানান, ওই মৃতদেহটি রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী উত্তরপাড়া এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে আবদুল্লাহ বলে জানাগেছে। সে এলাকার শীর্ষ ডাকাত তার বিরুদ্ধে ৯টির অধিক মামলা আছে বলে শুনেছি।
পুলিশের ধারণা, ডাকাত গ্রুপের মধ্যে হামলা বা সংঘর্ষে তার মৃত্যু হতে পারে। পুলিশ লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। ময়নাতদন্তের পর হত্যকান্ডের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।