চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়িতে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

প্রকাশ: ২০১৮-১১-২৮ ১৮:৫৬:২০ || আপডেট: ২০১৮-১১-২৮ ১৮:৫৬:২০

রফিকুল আলম:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২(ফটিকছড়ি) সংসদীয় আসন থেকে ৪ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন ফটিকছড়িতে। ২৮ নভেম্বর সকাল ১০ টা থেকে বেলা ৫টা পর্যন্ত সময়ে সহকারী রিটার্নিং অফিসারের নিকট স্ব স্ব প্রার্থীগণ এ মনোনয়নপত্র জমা দেন। এসময় প্রার্থীদের সাথে আসা কর্মী সমর্থকরা ফটিকছড়ি উপজেলা পরিষদের ফটকের বাহিরে অবস্থান করেন।

ফটিকছড়িতে মনোনয়নপত্র জমা দানকারীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থী ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, আওয়ামীলীগের (বিদ্রোহী হিসেবে) স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মীর মুহাম্মদ ফেরদৌস, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোহাম্মদ আতিক, জাকের পার্টি থেকে আব্দুল হাই। গতকাল সকাল থেকে উৎসবমূখর পরিবেশে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমানের নিকট পৃথক পৃথক ভাবে এসব মনোনয়নপত্র জমা দেন।

বেলা ২টায় নৌকা মনোনীত প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর মনোনয়নপত্র জমা দানকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, জেলা আওয়ামীলীগ নেতা এইচএম আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, বিটিএফ’র যুগ্ম-মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, আওয়ামীলীগ নেতা এমদাদুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন, হারুনুর রশিদ ইমন প্রমূখ।

বেলা সোয়া ৪টায় আওয়ামীলীগের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম মনোনয়ন জমাদানকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুজিবুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, আওয়ামীলীগ নেতা সৈয়দ মোহাম্মদ বাকের, উপজেলা যুবলীগ আহবায়ক শাহ আলম সিকদার, ছালামত উল্লাহ চৌধুরী শাহীন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *